শিরোনাম
Passenger Voice | ০২:৩২ পিএম, ২০২১-১১-২৯
রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রেনের ধাক্কায় মহরম আলী (৬৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের জামাই মাছুম বলেন, ‘আমার শ্বশুর কাওরান বাজার থেকে সবজি কিনে নাখালপাড়া এলাকায় এনে ভ্যানে করে বিক্রি করতেন। আজ সকালে নাখালপাড়া এলাকায় হোসেন স্কুলের সামনের রেল লাইন পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি ট্রেন এসে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে বেলা ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
মহরম আলীর বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার সদাগরকান্দি গ্রামে। তার বাবা মৃত ইব্রাহিম আলী।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত