শিরোনাম
Passenger Voice | ০৪:৫০ পিএম, ২০২১-১১-২৫
রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেন থেকে নামতে গিয়ে গোলাম মোস্তফা রোমান (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে তেজগাঁও রেলস্টেশনে এ ঘটনাটি ঘটে।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক এসআই সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রোমান চাঁদপুর মতলব আমুয়াকান্দা গ্রামের সেলিম মুন্সি ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে উত্তর মুগদা ঝিলপাড় এলাকায় থাকতো।
তিনি আরও জানান, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া তিতাস নামে একটি থেকে তেজগাঁও রেলস্টেশনের নামার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার ব্যবহৃত মোবাইল থেকে যোগাযোগ করে জানা যায় তিনি হাবিবুল্লাহ কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিলেন। মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে আছে।
এদিকে নিহত ছাত্রের বাবা সেলিম মুন্সি জানান, রোমান শান্তিনগর অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ছাত্র। আগামী ২ ডিসেম্বর তার পরীক্ষা ছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত