শিরোনাম
Passenger Voice | ০৩:১০ পিএম, ২০২১-১১-১৭
খুলনায় ট্রেনের নিচে লাফ দিয়ে সুব্রত কুমার নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
বুধবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন মাত্তমডাঙা এলাকায় যশোর থেকে খুলনাগামী কমিউটার ট্রেনের তলায় ঝাঁপ দেন তিনি।
নিহত সুব্রত কুমার টাঙ্গাইলের চন্দ্র কুমার পালের ছেলে। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর আর্কিটেক্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা্ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘যশোর থেকে খুলনাগামী কমিউটার ট্রেনের নিচে লাফ দিয়ে কুয়েট ছাত্র সুব্রত কুমার আত্মহত্যা করেছেন। তিনি হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
ঘটনাস্থল পরিদর্শনকারী এস আই নিতিশ কুমার বলেন, ‘নিহত সুব্রত কুমারের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত