দিনাজপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

Passenger Voice    |    ০৪:০৬ পিএম, ২০২১-১১-১৬


দিনাজপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় একজন যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে দিনাজপুর সদরের কাউগাঁ এলাকায় রেল লাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। প্রায় ২৬ বছর বয়সি ভবঘুরে ওই যুবক কয়েকদিন ধরে এলাকায় মানষিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফিরা করছিল বলে জানিয়েছেন তারা।

জিআরপি পুলিশের উপ পরিদর্শক আব্দুস সাত্তার জানান, সম্ভবতঃ রেল লাইনের হাটার সময় পার্বতীপুরর থেকে পঞ্চগড়গামী কাঞ্চন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ গেছে ওই যুবকের। তার পরিচয় জানার চেষ্টা করছেন তারা। ময়না তদন্তে লাশ উদ্ধার দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরন করেছেন তারা।