শিরোনাম
Passenger Voice | ০৪:০০ পিএম, ২০২১-১১-১২
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, সক্ষমতা বৃদ্ধির জন্য চিলমারী নদী বন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী আমাদের এ নির্দেশনা দিয়েছেন। যাতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্যের দ্বার উন্মোচিত হয়।
তিনি বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেসকে পর্যায়ক্রমে উলিপুর ও চিলমারীর রমনা রেলওয়ে স্টেশনের সঙ্গে সম্প্রসারণ করা হবে। এজন্য আধুনিকায়নের কাজ করা হবে।
শুক্রবার সকালে রমনা রেলওয়ে স্টেশন পরির্দশনকালে মন্ত্রী এসব কথা বলেন।
নূরুল ইসলাম সুজন বলেন, রেলওয়েকে একটি আধুনিক ও যুগোপযোগী যোগাযোগ ব্যবস্থা করতে চান প্রধানমন্ত্রী। এ জন্য আমরা সারাদেশে নিরলসভাবে কাজ করছি। কুড়িগ্রামও এ থেকে পিছিয়ে থাকবে না।
তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকার এ পথের রেলকে উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে রেলকে সম্প্রসারণ করার কাজ হাতে নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মহাপরিচালক ডিএন মজুমদার, মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ্, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল হাসান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ্ সুফি নুর মোহাম্মদ, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু প্রমুখ।
পরে রেলমন্ত্রী চিলমারী নদী বন্দরের রমনাঘাট পরিদর্শন করেন। এ সময় চিলমারী উপজেলা আওয়ামী লীগ, রেল- নৌ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি ও ব্রহ্মপুত্র নদে দ্বিতীয় বঙ্গবন্ধু সেতু বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত