শিরোনাম
Entertainment desk | ১১:৫২ এএম, ২০২০-০২-১১
এবারের ভালোবাসা দিবসে জিয়াউল ফারুক অপূর্ব হাজির হচ্ছেন ‘মিঃ পরিবর্তনশীল’ হিসেবে। আমাদের সমাজ সংসারে প্রতিদিনের খুটিনাটি অনিয়মের পরিবর্তন করে নিয়মের মধ্যে আনতে চান তিনি। হ্যাঁ, এবারে ভালোবাসা দিবসে এমনই এক চরিত্রে দেখা যাবে অভিনেতা অপূর্বকে। নাটকের নাম ‘মিঃ পরিবর্তনশীল।
স্টুডিও এক্স ফর ম্যান নিবেদন করছে নাটকটি। এবারের ভালোবাসা দিবসে মোশনরক এন্টাটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘মিঃ পরিবর্তনশীল’।
মোশনরক এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত ‘স্টুডিও এক্স ফর ম্যান নিবেদিত মিঃ পরিবর্তনশীল’ রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। এতে অপূর্বর সাথে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন - তানজিন তিশা, আনন্দ খালেদ, অনুভব মাহবুব প্রমুখ।
নাটকটি নিয়ে মোশনরক এন্টারটেইনমেন্টর এর কর্নধার মাসুদুল হাসান বলেন - মোশনরক এন্টারটেইনমেন্ট প্রতিটি বিশেষ দিবসেই ব্যাতিক্রমী আয়োজন করে থাকে। এবারও তাই। ‘স্টুডিও এক্স ফর ম্যান নিবেদিত মিঃ পরিবর্তনশীল’ নাটকটিতে দর্শক বিশেষ এক ম্যাসেজ পাবে ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত