শিরোনাম
Passenger Voice | ০২:৪৩ পিএম, ২০২১-১১-০৮
ঢাকার চারপাশে ৮৯ কিলোমিটার সার্কুলার ট্রেন লাইন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ সোমবার কমলাপুর রেল স্টেশনে ‘স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্ল্যান্টের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ঢাকার যানজট নিরসন এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করতে এই সার্কুলার ট্রেন চালু করা হবে। এর মধ্যে ৯ কিলোমিটার রেললাইন থাকবে মাটির নিচ দিয়ে। বাকি রেলপথ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে।
বিদেশের তুলনায় রেল যোগাযোগে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, বিদেশে বৈদ্যুতিক ট্রেন চলে। সে ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে অনেক পিছিয়ে আছে। সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। বৈদ্যুতিক ট্রেন চালু করতে প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে দুটি রেল মন্ত্রণালয়ের। এর মধ্যে একটি চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমার হয়ে চীনে সম্প্রসারিত হবে। বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা পর্যন্ত ট্রেন যাবে। গোটা এশিয়ার সঙ্গে বাংলাদেশ রেলওয়ে যোগ হবে।
‘আরেকটি প্রজেক্ট হলো পদ্মা লিংক। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭১ কিলোমিটার। পদ্মা সেতুর ওপর দিয়ে পার হয়ে যাবে এই রেল লাইন। দ্বিতীয় রেলসেতু হবে বঙ্গবন্ধু সেতুর পাশে। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে ট্রেন যাতায়াত করতে পারবে। এই সেতুতে আলাদা দুটি লাইন থাকবে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত