শিরোনাম
Passenger Voice | ১১:৩৮ এএম, ২০২০-০২-১০
জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগর সভাপতি বখতিয়ার উদ্দিন খান বলেছেন, কোন শ্রমিকের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। একের পর এক প্রশাসনের মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে মটর শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। এছাড়া শ্রমিকদের অশিক্ষাকে পুঁজি করে পুলিশের বাণিজ্য এবং টাকা দিতে অস্বীকার করলেই মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে মটর শ্রমিকদের।
তিনি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম মটর শ্রমিকলীগের আহবায়ক মিজানুর রহমান মিজানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক লীগ চাঁন্দগাও থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজান, খুলশী থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. রাশেদ, মিমি সুপার মার্কেট দোকান কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াছিন, শ্রমিকলীগ নেতা মো. ফারুক হোসেন, সজীব শিকদার প্রমুখ।
এর আগে শ্রমিক নেতা মিজানুর রহমান মিজানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম আইন কলেজের মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে সামনে এসে মানববন্ধনে অংশ নেয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত