শিরোনাম
Passenger Voice | ১১:৪৫ এএম, ২০২১-১১-০৩
বিনা টিকেটে ট্রেন ভ্রমণ করায় ৩৭২ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ মোট ৮২ হাজার ৯৭০ টাকা আদায় করেছে চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২ নভেম্বর) পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বিষয়টি জানান। তিনি বলেন, মঙ্গলবার সকালে চট্টগ্রাম স্টেশনে ব্লক চেকিং পরিচালনা করে নয়টি আন্তঃনগর ট্রেনের ৩৭২ যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ মোট ৮২ হাজার ৯৭০ টাকা আদায় করা হয়। রেলওয়ের শৃঙ্খলা রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ ও ঢাকাগামী বিজয় এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর গোধুলী, মহানগর এক্সপ্রেস এবং ঢাকা ও সিলেট ছেড়ে চট্টগ্রামে আসা মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেস, উদায়ন এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেসে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩৭২ জন যাত্রীর কাছ থেকে ৫০ হাজার ৫৪৫ টাকা ভাড়া ও ৩২ হাজার ১২৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত