শিরোনাম
Passenger Voice | ১২:১৫ পিএম, ২০২১-১১-০২
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধের ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. সাকলাইন বাংলানিউজকে জানান, সকালে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে ৩ নম্বর লাইনে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ওই বৃদ্ধর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরনে সাদা গেঞ্জি ও চেক লুঙ্গি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত