শিরোনাম
Passenger Voice | ০৫:৩০ পিএম, ২০২১-১০-৩০
বাংলাদেশ রেলওয়ের টিকিট কাউন্টারের পাশাপাশি অনলাইনেও পাওয়া যায়। এত দিন অনলাইনের টিকিটে শুধু ইংরেজি ভাষা ব্যবহার হতো।
শনিবার (৩০ অক্টোবর) থেকে ট্রেনের টিকিটে ইংরেজির পাশাপাশি বাংলাও ব্যবহার করা হচ্ছে।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক শাহাদাত আলী সরদার বলেন, আজ (শনিবার) থেকে অনলাইনের টিকিটে বাংলায় বিভিন্ন তথ্য লেখা থাকবে।
উল্লেখ্য, কাউন্টার থেকে যে টিকিট দেওয়া হয় তাতে আগে থেকেই বাংলায় সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য দেওয়া থাকছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত