শিরোনাম
Passenger Voice | ১১:২৪ এএম, ২০২১-১০-২৯
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে একটি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ৪ ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেটের সঙ্গে রেল যোগাযোগ। অবশেষে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রেন সন্ধ্যা ৭টায় কসবা রেলওয়ে স্টেশনে পৌঁছার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেন এসে বিকল ইঞ্জিনসহ পণ্যবাহী ট্রেনটিকে আখাউড়া জংশনে নিয়ে যায়। রাত ১১টা ১০মিনিটে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এদিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধুলী মন্দবাগ রেলওয়ে স্টেশন, ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে। রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর আটকাপড়া ট্রেনগুলো নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত