শিরোনাম
Passenger Voice | ০৯:৪৫ পিএম, ২০২১-১০-২৮
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত অবস্থায় মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টায় এ ঘটনা ঘটে। যে কারণে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় আখাউড়া রেলওয়ে স্টেশন সুপার কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী (আপ-৬০১) ট্রেনটি সন্ধ্যা সোয়া ৬টার দিকে কসবা রেলস্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।
ঘটনার পরই ঢাকাগামী মহানগর গোধুলী মন্দবাগ রেলওয়ে স্টেশন, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজারুল করিম জানিয়েছেন, একটি লোকোমোটিভ গিয়ে ট্রেনটিকে নিয়ে আসার কথা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত