শিরোনাম
Passenger Voice | ০১:৪৮ পিএম, ২০২১-১০-২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ শাটল ট্রেনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৭ অক্টোবর থেকে ০৫ নভেম্বর পর্যন্ত এই বিশেষ শাটল সার্ভিস চলবে। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
রবিউল হাসান ভূঁইয়া বলেন, ভর্তি–ইচ্ছুকদের সুবিধার জন্য প্রতিবারের ন্যায় এবারও শাটল ট্রেনের নতুন সময়সূচি দেওয়া হয়েছে। এতে ভর্তি পরীক্ষা চলাকালে প্রতিদিন শহর থেকে শাটল ট্রেন ১২ বার ক্যাম্পাসে আসবে, ফের ১২ বার শহরে যাবে। আশা করি যাতায়াতে ভর্তি–ইচ্ছুকদের কোনো সমস্যা হবে না।
সময়সূচি হলো: নগরীর বটতলী রেলস্টেশন থেকে যথাক্রমে সকাল ৬টায়, সাড়ে ৬টায়, সাড়ে সাতটা, ৮ টা ১৫ মিনিটে,৮টা ৪৫ মিনিটে, ৯ টা ১৫ মিনিট, ১১ টা ৪০ মিনিটে, দুপুর ১২টায়, সাড়ে ১২টায়, বিকেল ৩ টায়, ৪ টায় ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে যথাক্রমে সকাল ৭টা ০৫ মিনিটে, সকাল ৭টা ৩৫ মিনিটে, সকাল ৮টা ৪০ মিনিটে, সকাল ৯টা ২০ মিনিটে, সকাল ১০টায়, সকাল ১০টা, দুপুর ১টায়, দুপুর ১টা ৩০ মিনিটে, বিকেল ৩টায়, বিকেল ৫টায়, বিকেল সাড়ে পাঁচটা ও রাত ৯টা ১০ মিনিটে নগরীর বটতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে।
সব ট্রেনই ঝাউতলা, ষোলোশহর, ক্যান্টনমেন্ট, চৌধুরীহাট, ফতেয়াবাদ স্টেশনে কিছুক্ষণ থেমে বিশ্ববিদ্যালয় স্টেশনে যাবে। প্রতিটি ট্রেন বটতলী রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় স্টেশনে আসতে আনুমানিক ১ ঘণ্টা সময় লাগবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত