শিরোনাম
Passenger Voice | ১২:৩৩ পিএম, ২০২১-১০-২২
জাহাঙ্গীর আলম বাবু: ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই শ্লোগানকে সামনে রেখে আজ সারাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে চট্টগ্রাম বিআরটিএ চালকদের সচেতনতায় এক আলোচনা সভা আয়োজন করেন।
বিআরটিএর চট্টমেট্রো-২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) রায়হানা আক্তার এর শুভেচ্ছা বক্তব্য চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) এমডি শাহআলম এর মূল প্রতিপাদ্য আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক শহীদুল্লাহ, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ছত্রধর ত্রিপুরা, জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেট একি মিত্র চাকমা, বিআরটিএর ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার মুক্তার, বিআরটিএর চট্টমেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক তৌহিদুল হোসেন, চট্টগ্রাম মেট্রো বাস মালিক সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন, সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশেনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহম্মেদ প্রমুখ।
আলোচনা সভায় বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক শহীদুল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনার মূল কারণ তিনটি। এগুলো হলো ওভারস্পিড, ওভারটেকিং ও ওভারলোড। এ ছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা ও ট্রাফিক আইন অমান্য করার কারণে দুর্ঘটনা ঘটে। এ পাঁচটি বিষয় রোধ করা গেলে দুর্ঘটনা কমে যাবে। পাশাপাশি দুর্ঘটনা রোধে মানুষের সচেতনতার বিকল্প নেই। মানুষ সচেতন হলেও দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত