শিরোনাম
Entertainment desk | ০৩:১৪ পিএম, ২০২০-০২-০৪
ভালোবাসা দিবসকে সামনে রেখে গোল্লাছুট প্রকাশ করছে ভালোবাসার তিন গল্পের তিনটি নাটক। প্রতিষ্ঠানটি তাদের এই আয়োজনের শিরোনাম দিয়েছে ‘ভালোবাসার তিন গল্প’। আর এই ভালোবাসার তিন গল্পের তিনটি নাটক নিবেদন করছে রিং আইডি।
মোশনরক এন্টারটেইনমেন্ট’র তত্বাবধায়নে ভালোবাসার তিন গল্পের নাটকগুলো হলো- মহিদুল মহিমের ‘স্পর্শে তুমি’। এতে অভিনয় করেছেন তাহসান, তানজিন তিশা প্রমুখ। কাজল আরেফিন অমির ‘স্যার আই লাভ ইউ’। এই নাটকে দেখা যাবে আরফান নিশো-মেহজাবিন চৌধুরীসহ আরও অনেককে। শিহাব শাহীন নির্মাণ করেছেন ‘অবুঝ দিনের গল্প-২’। এতে অভিনয় করেছেন অপূর্ব-তানজিন তিশাসহ আরও অনেকে।
ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘রিং আইডি ভালোবাসার তিন গল্প’ শিরোনামের নাটকগুলো অবমুক্ত করা হবে গোল্লাছুট’র ইউটিউব চ্যানেলে।a
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত