শিরোনাম
Passenger Voice | ১২:২৭ পিএম, ২০২১-১০-১৫
শেয়ারবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে পুনরায় নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
এবার কোম্পানিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইডিআরএ’র সাবেক সদস্য মো. কুদ্দুস খান। তিনি কোম্পানির সাবেক প্রশাসক ও সাবেক যুগ্ম সচিব মো. রফিকুল ইসলামের স্থলে দায়িত্ব পালন করবেন বলে আইডিআরএ সূত্রে জানা গেছে।
আইডিআরএ কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ বিমা পলিসি অনুযায়ী গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ণের প্রমাণ পেয়ে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো পড়ুন: ইস্টার্ন ইন্স্যুরেন্সের মালিকানা ছাড়ছেন মেজর মান্নান?
এদিকে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে কোম্পানিটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তার দায়িত্ব নেওয়ার চার মাস পরই তার মেয়াদ নবায়ন না করে ১০ জুন ডেল্টা লাইফের পরামর্শকের দায়িত্বে থাকা সাবেক যুগ্ম সচিব মো. রফিকুল ইসলামকে প্রশাসক পদে বসায় আইডিআরএ।
তবে দায়িত্ব নেওয়ার চার মাসের মাথায় তিনিও পদত্যাগ করেছেন। এবার তার জায়গায় আইডিআরএর সাবেক সদস্য মো. কুদ্দুস খানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত