শিরোনাম
Passenger Voice | ০৪:৩৮ পিএম, ২০২১-১০-১১
বীমা কোম্পানির কাছ থেকে বীমা দাবি আদায় করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম কটন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বীমা দাবির ৫৯ কোটি ৩ লাখ ৭০ হাজার ২২১ টাকার মধ্যে ৪২ কোটি ২ লাখ ৬৪ হাজার ১১৪ টাকা পেয়েছে কোম্পানিটি।
এর আগে কোম্পানিটি গত ১৯ জুলাই ১২ কোটি ২ লাখ ৬৪ হাজার ১১৪ টাকা আদায় করেছিল।
২০২০ সালের ১৫ অক্টোবর কোম্পানিটির অগ্নিকান্ডে কাঁচা তুলা ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।
উল্লেখিত টাকা কোম্পানিটি ঋণ পরিশোধ, কাঁচা তুলা আমদানি, গোডাউন নির্মার্ণ ও অন্যান্য কাজে ব্যয় করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত