শিরোনাম
| ০৫:১৩ পিএম, ২০১৯-০৬-২৩
‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান বিয়ে করেছেন। কনে হলেন জান্নাত ফেরদৌস। ২০ জুন, বৃহস্পতিবার খবরটি জানিয়েছেন তাসকিন রহমান।
গত ১০ জুন দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের আকদ সম্পন্ন হয়েছে। মাসখানেকের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করবেন বলে জানিয়েছেন তাসকিন।
খোঁজ নিয়ে জানা গেছে, জান্নাত ফেরদৌস নারায়নগঞ্জের মেয়ে। কিন্তু তার শৈশব-কৈশরের বড় একটা সময় কেটেছে ইতালিতে। তবে গত পাঁচ বছর ধরে তিনি বাংলাদেশে বসবাস করছেন।
বিয়েটা প্রেমের বিয়ে। তাসকিন জান্নাতকে চিনেন আট-নয় মাস ধরে। তাসকিন বলেন,‘ একটা পার্টিতে আমাদের দেখা হয়েছিল। এরপর থেকেই কম-বেশি আমাদের কথাবার্তা হতো। কিন্তু গত দু-তিন মাস ধরে আমাদের ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছিল।’
তিনি আরো বলেন, ‘তাই ভাবলাম যেহেতু আমরা দুজন দুজনকে পছন্দ করি। আর বিয়ের করারও পরিকল্পনা আছে, তাই দেরি না করে বিয়েটা করে ফেলি। যেই ভাবনা সেই কাজ। শুভ কাজে আর দেরি করিনি,’ যোগ করেন এই অভিনেতা।
তাসকিন রহমান বর্তমানে ‘শান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ছবিটি পরিচালনা করছেন এম রাহিম।
উল্লেখ্য, এর আগেও তাসকিন বিয়ে করেছিলেন। বিয়ের একমাসের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায় বলে জানান তাসকিন।
সূত্র: আজকের অগ্রবানী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত