শিরোনাম
Passenger Voice | ০২:০৭ পিএম, ২০২১-১০-০৭
জরিমানা ব্যতীত যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার এক স্বারকে রাষ্ট্রপ্রতির কার্যালয়ের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
আরো পড়ুন: ইউনাইটেড এয়ারের ৩৫৫ কোটি টাকা দেনা মওকুফে মন্ত্রণালয়ে চিঠি
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বের ধারাবাহিকতায় 'আগামী ৩১/১২/২০২১ পর্যন্ত নবায়নের সময়সীমা বৃদ্ধি করা হলো। গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স এর জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা প্রদানপূর্বক গাড়ির কাগজপত্র হালনাগাদ করার জন্য সুযোগ প্রদান করা হলো'।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত