শিরোনাম
Passenger Voice | ০৪:৩০ পিএম, ২০২১-১০-০৪
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ অনুমোদন পেয়েছেন মো. শাহ জামাল হাওলাদার। আজ রোববার (৩ অক্টোবর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ নিয়োগ অনুমোদন করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
শাহ জামাল হাওলাদার এর আগে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ও প্রটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও শাহ জামাল হাওলাদার দেশের শীর্ষ স্থানীয় বীমা কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্সে উচ্চ পদে কর্মরত ছিলেন। ১৯৯৭ সালে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে ফিল্ড রিপ্রেজেন্টেটিভ হিসেবে বীমা পেশায় কর্মজীবন শুরু করেন শাহ জামাল ।
আরো পড়ুন: বীমা নিয়ন্ত্রণের সর্বোচ্চ কর্তা চেয়ারম্যানের নিয়োগ কেন অবৈধ নয়- হাইকোর্ট
শাহ জামাল ১৯৮০ সালের ৫ অক্টোবর বরিশালের চরকাউয়া নয়ানী গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৯ সালে বরিশাল গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক, ২০১২ সালে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং ২০১৩ সালে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
মুখ্য নির্বাহী পদে নিয়োগ লাভের বিষয়ে শাহ জামাল হাওলাদার বলেন, মুখ্য নির্বাহী পদে নিয়োগ পাওয়া খুবই আনন্দের বিষয়। এটা আমার কর্মজীবনের একটি বড় সফলতা। আমি আমার সহকর্মীদের বলব আমি যে দায়িত্ব পেয়েছি তা যেন যথাযথভাবে পালন করতে পারি। তাহলে আজকের এই সফলতা পূর্ণতা পাবেন। তিনি আরো বলেন, আমার কোম্পানির চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কিবরিয়ার নেতৃত্বে আমরা চেষ্টা করছি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সকে লাইফ বীমা খাতে নতুন একটি মাত্রা হিসেবে যোগ করতে। বীমা গ্রাহক ও সহকর্মীদের কাছে আহবান করছি বীমা খাতের উন্নয়নের মধ্য দিয়ে দেশের ও অর্থনেতিক উন্নয়নের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার।
সূত্র: ইন্স্যুরেন্স নিউজ বিডি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত