শিরোনাম
Passenger Voice | ০৪:১৯ পিএম, ২০২১-১০-০২
কিশোরগঞ্জের ভৈরবের রেলওয়ে স্টেশনের প্রবেশের সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগ্রামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
দুর্ঘটনার পর ভৈরব স্টেশনে আটকে আছে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস। এ ছাড়া কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর এগারোসিন্দুর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারছে না।
আরো পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি না করলে রেলপথ অবরোধ
কিশোরগঞ্জের সহকারী স্টেশন মাস্টার জয়নুল আবেদীন জানান, শনিবার (২ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে নাসিরাবাদ ট্রেনটি ভৈরব স্টেশনের প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দ হয়।
ট্রেনে থাকা যাত্রীরা চিৎকার শুরু করলে চালক সঙ্গে সঙ্গে ট্রেনটি থামাতে সক্ষম হন। দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করতে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ভৈরবের উদ্দেশে রওনা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত