শিরোনাম
Passenger Voice | ১১:৫৩ এএম, ২০২১-০৯-২৬
পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর 'ঢালারচর এক্সপ্রেস' ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের টেবুনিয়া নামক রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে পাবনার ঢালারচর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে 'ঢালারচর এক্সপ্রেস'। যাত্রীবাহী ট্রেনটি পাবনার টেবুনিয়া স্টেশনে পৌঁছালে লোকোমোটিভ ইঞ্জিন বিকল হয়ে যায়।
খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থল আসেন। ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল হওয়া ইঞ্জিন সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম জানান, অল্প সময়ের মধ্যে বিকল্প ইঞ্জিন দিয়ে আমরা ট্রেনটি চালানোর ব্যবস্থা করছি। সাময়িক সময় ভ্রমণপ্রিয় ট্রেন যাত্রীদের কিছুটা ভোগান্তি হচ্ছে।
আমরা চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে ট্রেনটি যেন চালানো সম্ভব হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত