শিরোনাম
Entertainment desk | ১১:৩৮ এএম, ২০২০-০১-২৪
বিয়েবাড়িতে বর তখন খাওয়ায় ব্যস্ত। এর মধ্যেই বাঁধল বিপত্তি। বিয়ে বাড়িতে হানা দিয়েছে ইউএনও। পরে বাল্যবিয়ের অপরাধে বিয়ের আসর থেকে জেলে যেতে হয়েছে বরকে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। বরকে ২০ দিন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কলাডাঙ্গী গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরঠেঙ্গামারী গ্রামের রহমান শেখের ছেলে মো. শিপন শেখের (২৮) বিয়ের দিন ধার্য ছিল বৃহস্পতিবার।
বাল্যবিয়ের খবর পেয়ে কলাডাঙ্গী গ্রামে হাজির হন ইউএনও পূরবী গোলদার। তখন বর ও বরযাত্রীরা খাওয়া-দাওয়া করছিলেন। এমন সময় বর শিপনকে আটক করেন ইউএনও। কনের বাবার কাছ থেকেও মুচলেকা নেয়া হয়।
পূরবী গোলদার বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ সালের ৭ এর ১ ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় বর শিপনকে। এছাড়া মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত