দালাল নিয়ন্ত্রণে চট্টগ্রাম ও ইকুরিয়া বিআরটিএতে অভিযান র‌্যাবের

Passenger Voice    |    ০১:৩৭ পিএম, ২০২১-০৯-০৫


দালাল নিয়ন্ত্রণে চট্টগ্রাম ও ইকুরিয়া বিআরটিএতে অভিযান র‌্যাবের

 বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এর ঢাকা জেলা সার্কেল ও মেট্রো-২ সার্কেল অফিসে দালালদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে শুরু হওয়া এ অভিযানে শেষ খবর পাওয়া পর্যন্ত বিআরটিএ অফিস থেকে ৩৬ জন দালালকে আটক করা হয়েছে।

র‌্যাব-১০ এর সহযোগিতায় বিআরটিএ কার্যালয়ে অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, কেরানীগঞ্জের বিআরটিএ কার্যলয়ে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি রেজিস্ট্রেশনের কাজ করতে আসা সাধারণ নাগরিকদের টার্গেট করে একটি দালাল চক্র মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে দুপুর থেকে অভিযান শুরু হয়।  অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

অন্যদিকে চট্টগ্রাম বিআরটিএতে দালাল নিয়ন্ত্রণে বিআরটিএ কর্তৃপক্ষ ও র্যাবের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।  আজ দুপুর থেকে চলমান এই অভিযানে ইতিমধ্যে ৩০ দালালকে আটক করা হয়েছে। বিষয়টি প্যাসেঞ্জার ভয়েসকে নিশ্চিত করছেন বিআরটিএর কর্মকর্তারা।