সড়ক দুর্ঘটনায় নাজিফাসহ দুই অভিনেতা, আইসিইউতে দুই

Entertainment desk    |    ০২:১৪ পিএম, ২০২১-০৮-২৭


সড়ক দুর্ঘটনায় নাজিফাসহ দুই অভিনেতা, আইসিইউতে দুই

বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীতে প্রাইভেটকারের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন চার অভিনয়শিল্পীসহ পাঁচজন। তারা হলেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব চলচ্চিত্রের চার অভিনয়শিল্পী শরিফুল রাজ, নাজিফা তুষি, খায়রুল বাশার এবং জোনায়েদ বোগদাদী। এ সময় ওই গাড়িতে শরিফুল রাজের বন্ধু নাফিজও ছিলেন।

বৃহস্পতিবার রাত তিনটায় রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে এ দুর্ঘটনা ঘটে। তাদের বহন করা প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ বিধ্বস্ত হয়ে যায়। 

তাৎক্ষণিকভাবে আহতদের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। জোনায়েদ বোগদাদি ও নাফিজকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইউনাইটেড হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি ম্যানেজার সাজ্জাদুর রহমান শুভ গণমাধ্যমকে জানান, জোনায়েদ বোগদাদী ও নাফিজকে আইসিইউতে রাখা হয়েছে। রাজ, বাশার ও তুষি সাধারণ কেবিনে ভর্তি আছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তাদের অবস্থা উন্নতির দিকে। কথা বলতে পারছেন।