শিরোনাম
Passenger Voice | ০৫:২০ পিএম, ২০২০-০১-২১
পরিবহন শ্রমিক সংগঠক ও সিএনজি চালক মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেছেন, ২০০৪ সালে বিআরটিএ কর্তৃক নিবন্ধিত সিএনজি অটোরিক্সা গুলোর ইকোনোমিক লাইফ ২০১৯ সালের ৩০ ডিসেম্বর শেষ হয়ে গেছে। তাই গাড়ীগুলোকে বিআরটিএর পক্ষ থেকে ফিটনেস ও ট্যাক্স টোকেন নবায়ন করে দিচ্ছে না। যার ফলে সিএনজির মালিক ও শ্রমিকরা পড়েছে বিপাকে। একদিকে গাড়ীর কাগজপত্র আপডেট না থাকায় পুলিশ মামলা দিচ্ছে। অন্যদিকে নতুন আইনে জরিমানা গুনতে হচ্ছে এইসব সিএনজি মালিককে।
গাড়ী গুলো নির্দিষ্ট সময় শেষে স্ক্র্যাপ করে পুরাতন গাড়ীর পরিবর্তে নতুন সিএনজি অটোরিক্সা নিবন্ধন দেয়ার কথা থাকলেও বেশ কয়েকবার বিআরটিএর বিভিন্ন দপ্তরে ঘুরে জানতে পারি এখনও বিআরটিএর পক্ষ থেকে এইরকম কোন নির্দেশনা দেয়নি।
তিনি আরো বলেন, বিআরটিএ মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিক্সা নিয়ে এখনও কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি, ইকোনোমিক লাইফ মেয়াদ শেষ হওয়ায় উক্ত গাড়ির ফিটনেস, পারমিট বিআরটিএ থেকে নবায়ন দিচ্ছে না, অন্যদিকে সড়কে নতুন আইনে ট্রাফিক পুলিশ মামলা দিয়ে অধিক হারে জরিমানা টাকা দিতে হচ্ছে চালক মালিকদের, এই চলমান সমস্যা নিয়ে সরকারের দুর্ণাম ছড়িয়ে পড়তে যাচ্ছে । চালক, শ্রমিকেরা প্রতিনিয়ত পুলিশের মামলার হয়রানি শিকার হচ্ছে, এই সংকট নিরসনে জরুরী ভিক্তিতে স্ক্র্যাপ কার্যক্রম পরিচালনা ও নতুন রেজিস্ট্রিশন দেওয়ার জন্য বিআরটিএর চেয়ারম্যানের কাছে বিশেষ ভাবে অনুরোধ ও জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত