শিরোনাম
Passenger Voice | ০৪:৩২ পিএম, ২০২০-০১-২১
জনদূর্ভোগকারী প্রতিক্রিয়াশীলদের সমন্বয়ে গোপনে গঠিত মেট্রো আরটিসি বাতিল করে দায়িত্বশীলদের নিয়ে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবিতে গত ১৯ জানুয়ারি বিকাল ৩ টায় বাটালী রোড এনায়েত বাজারস্থ সংগঠন কার্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক এম. জসিম রানার সভাপতিত্বে ও সদস্য সচিব উজ্জ্বল বিশ্বাসের সঞ্চালনায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন- সড়ক খাতে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনদূর্ভোগকারী প্রতিক্রিয়াশীলদের সমন্বয়ে পরিচালিত জাতীয় ভিত্তিক অবৈধ একটি পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃত্বকে পুঁজি করে চাঁদাবাজিসহ সকল অপকর্মের বৈধতা নিতে কথায় কথায় যারা ধর্মঘট আহবান করে বিশেষ কারো এজেন্ডা বাস্তবায়নে জনদূর্ভোগ সৃষ্টি করে তাদের সমন্বয়ে গোপনে গঠিত মেট্রোপলিটন রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি বাতিল করতে হবে।
ব্যক্তি বিশেষের অনৈতিক ফায়দায় গঠিত কমিটি সড়কে যানজট, অবৈধ পার্কিং, ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি, সাধারণ শ্রমিক-মালিক নির্যাতন, বিআরটিএ ও পুলিশের ট্রাফিক বিভাগের দালালি বহাল রাখতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশে পূর্বের ন্যায় প্রতিক্রিয়াশীলদের সমন্বয়ে গঠিত আরটিসি কমিটি বহাল রেখেছে। শুধু লোক দেখানো প্রক্রিয়ায় গেজেট পরিবর্তন করেছেন মাত্র। সাধারণ শ্রমিকদের অজ্ঞাতসারে জাতীয় স্বার্থ পরিপন্থী বিআরটিএ ও ট্রাফিক পুলিশের দালালদের সমন্বয়ে গঠিত আরটিসি কমিটি বাতিল পূর্বক পুনর্গঠন ও সাব কমিটি বাতিলের দাবি জানান।
অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি মেনে নিতে বাধ্য করা হবে এতে সকল দায়ভার বহন করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এতে বক্তব্য রাখেন, বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক মো. ইলিয়াছ, নজরুল ইসলাম খোকন, মো. ওসমান গণি, মো. মোকতার আলী, মো. হেলাল উদ্দিন, মো. ফারুক, মো. মনজুর, শাহ আলম হাওলাদার, এম.এ. কাদের, মো. আবু তৈয়ব, আব্দুল্লাহ আল মামুন, মো. মনির হোসেন, দিলীপ সরকার, মো. জাকির হোসেন, মো. ইউসুফ, মো. সাইফুল ইসলাম, বাবুল চৌধুরী, বশির আহমদ, মোশাররফ হোসেন খান, সদস্য আব্দুল হালিম আদু, মো. সোহেল, আবুল হাসেম, মো. আমিনুল হক, এম. এ ছালাম, নুরুল আমিনসহ উপস্থিত ছিলেন ১৮টি বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত