শিরোনাম
Passenger Voice | ১২:৪৮ পিএম, ২০২১-০৮-২০
এখন থেকে কুমিল্লা বিভাগীয় কার্যালয় হতে বীমা দলিল ইস্যু করবে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বৃহস্পতিবার (১৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভিপি (উন্নয়ন প্রশাসন) মো. নিজাম উদ্দিন, এভিপি (অবলিখন ও দাবী) মজিবুর রহমান। ডিএমডি মো. আবদুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের সকল পর্যায়ের উন্নয়ন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধন শেষে উন্নয়ন সভায় প্রধান অতিথি জানান, দ্রুত গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে আজ হতে কুমিল্লা বিভাগীয় কার্যালয় থেকে বীমা দলিল ইস্যু করা হবে। তিনি লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়ন কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত