শিরোনাম
Passenger Voice | ১২:২৬ পিএম, ২০২১-০৮-২০
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের, (এমপি) বলেছেন দেশের বর্তমান পরিস্থিতিতে আর লকডাউন দেওয়া ঠিক হবে না। তবুও সরকার যদি লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে দেশের দুই কোটি দরিদ্র ও কর্মহারা পরিবারকে দশ হাজার করে টাকা অনুদান দিতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে লালমনিরহাট সদর উপজেলার লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় জিএম কাদের আরও বলেন, ‘বর্তমানে ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলা চলছে। তাই সবার আগে দেশের সকল নাগরিকের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।’
এদিকে এর আগে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কামরুজ্জামান সুজনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত