|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাজেকের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ১৬তম দিনে গড়িয়েছে

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাজেকের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ১৬তম দিনে গড়িয়েছে

সাজেকে পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া সড়ক অবরোধ ১৬তম দিনে গড়িয়েছে। আজ শনিবার সকাল থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে আন্দোলনকারীরা।

পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া সড়ক অবরোধ ১৬তম দিনে গড়িয়েছে। আজ শনিবার সকাল থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে আন্দোলনকারীরা।

এদিকে অবরোধের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অবরোধের সমর্থনে সকালে সাজেক সড়কের ওপর আগুন দিয়েছে আন্দোলনকারীরা।

স্থানীয়রা জানিয়েছেন, যানবাহন চলাচল বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে। পর্যটক না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন পর্যটন খাতের সঙ্গে জড়িত অনেক মানুষ।

অন্যদিকে সাজেক সড়কে অবরোধ আরও জোরদার করতে ১০১ সদস্য বিশিষ্ট সাজেক সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি গঠন করেছে অবরোধকারীরা।

সাজেক থেকে জনসংহতি সমিতির সদস্যদের সরিয়ে নেওয়াসহ পাঁচ দফা দাবিতে গত ২২ অক্টোবর থেকে সড়ক অবরোধ শুরু করে ইউপিডিএফ সমর্থিত সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও গণ-অধিকার রক্ষা কমিটি।

 

Advertise with us
Advertise with us
৬ বছর ১০ মাসে দেশের...
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact