|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শীত আসতে নভেম্বরের মাঝামাঝি,তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শীত আসতে নভেম্বরের মাঝামাঝি,তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে

নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ সারাদেশে শীতের আমেজ শুরু হতে পারে।

গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এবারের শীতকাল ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। ডিসেম্বরের শেষভাগ থেকে শীতের তীব্রতা বাড়তে পারে এবং তা জানুয়ারি মাসজুড়ে অব্যাহত থাকবে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্তও ঠান্ডা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবারও বাড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা এ কে এম নাজমুল হক বার্তা সংস্থা বাসসকে জানান, শীতের সময়ে ঢাকায় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

ঢাকায় ইতিমধ্যেই উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করেছে, যা আবহাওয়া শীতল হওয়ার পূর্বাভাস দিচ্ছে। তবে ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ায় ঢাকায় শীতের অনুভূতি স্পষ্ট হতে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক জানান, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সারা দেশে শীত নামতে পারে এবং তা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের আগমন ঘটতে পারে।

তিনি আরও বলেন, ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারি মাসজুড়ে তা অব্যাহত থাকবে; মূলত এই সময়টিতেই সবচেয়ে বেশি শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরাঞ্চলে, বিশেষ করে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায়, চলতি শুরু থেকেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে। মঙ্গলবারও (১৩ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস আর আজ (বুধবার) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেখানে ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Advertise with us
Advertise with us
দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact