|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হাসনাতরা আগে চড়তো সাইকেলে, গণঅভ্যুত্থানের পর চড়ে প্রাডো গাড়িতে

  |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাসনাতরা আগে চড়তো সাইকেলে, গণঅভ্যুত্থানের পর চড়ে প্রাডো গাড়িতে

হাসনাত আবদুল্লাহরা মাঠে নতুন ধান্দা এনেছে বলে মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম। তিনি বলেছেন, তাদের যারা ক্যাম্পাসে বাইসাইকেলে চড়তো, ৫ আগস্টের পর দেখেছি একেকজন একেক প্রাডো গাড়িতে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

পোস্টে হামিম লেখেন, হাসনাত আবদুল্লাহরা মাঠে নতুন ধান্দা এনেছে। আগেরবার মানুষের বন্যার অনুদানের টাকা মেরে দিয়েছিল। আর এবার স্ট্যাটাস দিয়েছে তারা ভিক্ষাবৃত্তি করবে আজ বিকেলে।

তিনি আরও লেখেন, গণঅভ্যুত্থান পরবর্তীতে ওদের যাদের পায়ে চোটি স্যান্ডেল ছিল তাদের পেয়ে থাকে Air Jordan, Adidas। Symphony মোবাইল এর জায়গায় হাতে শোভা পায় iphone pro max। ক্যাম্পাসে চড়তো phoneix বাইসাইকেলে, ৫ অগস্টের পর দেখেছি একেকজন একেক প্যারাডো (প্রাডো) গাড়িতে। এরপরও ওদের ভিক্ষা লাগবে।

শেষে তিনি লেখেন, কেও ভিক্ষা কর্মসূচিতে টাকা দেবেন না। আপনাদের কয়েক হাজার টাকা তুলে ওরা ওদের ২০২৪ এর ৫ আগস্ট থেকে ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অর্জিত কালো টাকা সাদা দেখানোর ধান্দায় নেমেছে। সুতরাং, সাধু সাবধান।

Advertise with us
Advertise with us
স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী...
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল এসেছে ৫০৭ কোটি...
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact