|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মধ্যপ্রাচ্যে বিমানবন্দরে চলমান হামলায়, ৯ হাজার বাংলাদেশি যাত্রী ক্ষতিগ্রস্ত

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যপ্রাচ্যে বিমানবন্দরে চলমান হামলায়, ৯ হাজার বাংলাদেশি যাত্রী ক্ষতিগ্রস্ত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রমের ওপর বিধিনিষেধের প্রভাবে বিপাকে পড়েছেন ৯ হাজার ২৬৯ জন বাংলাদেশি যাত্রী। ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা এসব যাত্রীর ভ্রমণ পরিকল্পনায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। গত শনিবার রাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত সরাসরি ও ট্রানজিট রুটের মোট ৬১টি ফ্লাইটে প্রভাব পড়েছে। তবে এই হিসাবের মধ্যে রিয়াদ এয়ারওয়েজের যাত্রীদের সংখ্যা অন্তর্ভুক্ত হয়নি।

মঙ্গলবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বেবিচক জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ থাকায় বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটে বিঘ্ন ঘটছে। এর ফলে কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে, আবার কিছু ফ্লাইটের যাত্রা স্থগিত রাখা হয়েছে।

গত শনিবার রাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রভাবিত ৬১টি ফ্লাইটের মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইট ২২টি। বাকি ৩৯টি ফ্লাইট ট্রানজিট রুটে চলাচল করে।

বেবিচকের তথ্য অনুযায়ী, সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সৌদিয়া এয়ারলাইনসের ৪টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট রুটে চলাচলকারী ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালাম এয়ারের ৩টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

বেবিচকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ৯ হাজার ২৬৯ জন বাংলাদেশি যাত্রীর ভোগান্তির হিসাব করা হয়েছে। তবে এতে রিয়াদ এয়ারওয়েজের যাত্রীদের সংখ্যা অন্তর্ভুক্ত নেই।

রিয়াদ এয়ারওয়েজের তথ্য পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত মোট যাত্রীর সংখ্যা হালনাগাদ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বেবিচকের সর্বশেষ তথ্য বলছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোর কার্যক্রমে বিধিনিষেধের প্রভাব এখন আর শুধু সরাসরি ফ্লাইটে সীমাবদ্ধ নেই। বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের ট্রানজিট ফ্লাইটও এর আওতায় পড়েছে। ফলে সৌদি আরবগামী যাত্রীদের পাশাপাশি ট্রানজিটের মাধ্যমে গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরাও অনিশ্চয়তায় পড়েছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এর মধ্যে গত শনিবারের হামলাটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। এসব হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১৪ জন নিহত হন। আহত হন আরও অনেকে।

হামলার পর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন দেখা দেয়। ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী ফ্লাইটগুলো অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে।

চলমান পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনস ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে।

পরিস্থিতির কারণে ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসায় সৌদি আরবগামী যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের কাছ থেকে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আল জাজিরা

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact