|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রধানমন্ত্রীর আগমন, তাই সংস্কার করা হচ্ছে ‘ফুলগাজী জিয়া সড়ক’

  |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর আগমন, তাই সংস্কার করা হচ্ছে ‘ফুলগাজী জিয়া সড়ক’

সংস্কারকাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। স্থানীয়ভাবে বেগম খালেদা জিয়ার বাবার বাড়ির রাস্তা ‘ফুলগাজী জিয়া সড়ক’ নামে পরিচিত। প্রায় ১১০০ মিটার দীর্ঘ সড়কটির সংস্কার, আগাছা পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত এগিয়ে চলছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, সড়কটির বিভিন্ন অংশে প্রয়োজন অনুযায়ী কার্পেটিং ও সিলকোটের কাজ করা হচ্ছে। পাশাপাশি সড়কের দুই পাশের আগাছা পরিষ্কার এবং সংশ্লিষ্ট এলাকায় সাজসজ্জার কাজও চলছে। এসব কাজের জন্য প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে সড়কটির প্রায় ৭০ শতাংশ সংস্কারকাজ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফুলগাজী উপজেলা প্রকৌশলী ইসলাম হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সড়কটির সংস্কার কাজ জরুরি ভিত্তিতে করা হচ্ছে। মুঠোফোনে তিনি প্রতিবেদককে জানান, সড়কটি সংস্কারে পায় বিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে সড়কের কার্পেটিং ও সিলকোটের কাজ প্রায় শেষের দিকে। আশা করছি, আগামী দুই দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।

প্রসঙ্গত, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফরে আসবেন। সফরকালে তিনি তার নানার বাড়ি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে যেতে পারেন। সেখানে পারিবারিক কবরস্থান জিয়ারতের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। তবে সফরের চূড়ান্ত কর্মসূচি ও তার যাতায়াতের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

এদিকে তারেক রহমানের আগমন সামনে রেখে উপজেলার বিভিন্ন সড়ক, জন-সভাস্থল, জেলা পরিষদ ডাক বাংলো, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ জোরদার করা হয়েছে। সূত্র কালবেলা

Advertise with us
Advertise with us
চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন...
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কাশিয়ানীতে তেলবাহী নসিমন খাদে পড়ে...
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact