শিরোনাম
Passenger Voice | ০১:৪৭ পিএম, ২০২০-০৩-১৯
ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করার আধা ঘণ্টার মাথায় সড়কে সন্তান প্রসব করেন রাজিয়া খাতুন (২২) নামে এক মা।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুস সামাদের স্ত্রী রাজিয়া খাতুনের প্রসবব্যথা উঠলে তাকে রাত সাড়ে ৮টার দিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
রাজিয়াকে দেখে জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমিত কুমার রায় রোগীকে আলট্রাসনোগ্রাম করার জন্য খোদেজা হালিম হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে পাঠান।
এ সময় কর্তব্যরত নার্স শামীমা খাতুন ওই ক্লিনিকে ফোন করে বলেন, আলট্রাসনোগ্রামের জন্য রোগী পাঠাচ্ছি। ওই নার্স রাজিয়ার সঙ্গে এক নারীকেও পাঠিয়ে দেন।
ক্লিনিক থেকে আলট্রাসনোগ্রাম করে রাজিয়াকে নিয়ে পুনরায় হাসপাতালে গেলে নার্স শামীমা আলট্রাসনোগ্রাম দেখে রোগীর স্বামীকে বলেন, তাকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার জন্য।
আবদুস সামাদ কোনো উপায় না দেখে রিকশায় রাজিয়াকে নিয়ে ভালুকা বাসস্ট্যান্ডে তার স্ত্রী ও শাশুড়ি মোমেনা আক্তারকে দাঁড় করিয়ে গাড়ির জন্য যান। এ সময় রাজিয়ার প্রচণ্ড প্রসবব্যথা ওঠে। এ সময় ক্রাউন ওয়্যারস প্রা. লিমিটেডের নারী শ্রমিকরা এগিয়ে আসেন।
এ অবস্থা দেখে ১০-১২ শ্রমিক চারপাশ থেকে প্রসূতিকে ঘিরে ফেলেন। এ সময় শ্রমিক সুমার সহযোগিতায় রাজিয়া দ্বিতীয়বারের মতো ছেলেসন্তান প্রসব করেন।
রাজিয়ার রক্তক্ষণ শুরু হলে তাকে উদ্ধার করে আবারও ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর প্রসূতির কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে মা ও ছেলে ভালোই আছেন এবং শঙ্কামুক্ত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত