|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে মহানন্দায় নিখোঁজ, মিলল দুই তরুণের মরদেহ

  |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে মহানন্দায় নিখোঁজ, মিলল দুই তরুণের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যাওয়া দুই তরুণের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর সংলগ্ন মহানন্দা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহিপুর ভাটোপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সুজন ও সাব্বিরসহ কয়েকজন মহানন্দা নদীর দিয়ায় ধাইনগর ঘাটে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর স্রোতে ও পানিতে তলিয়ে যান তারা। বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা অন্যদের চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং নদী থেকে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, গোবরতলা ইউনিয়নে নদীতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে নৌ পুলিশকে অবহিত করা হয়েছে। তারা বিষয়টি দেখছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

 

Advertise with us
Advertise with us
সেবার মান না বাড়ালে বাস...
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির...
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র...
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact