|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলে জীবিত উদ্ধার

  |   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলে জীবিত উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ আটজন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর দুপুর ১১টার দিকে আট জেলেসহ একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ আহরণ করছিল। এ সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বোটটি গভীর সমুদ্রে ভাসতে থাকে।

একপর্যায়ে গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে বোটে থাকা এক জেলে মুঠোফোনে বোট মালিককে বিষয়টি জানান। পরে বোটের মালিক কোস্টগার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।

খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কোকিলমনি থেকে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল ফিশিং বোটটি শনাক্ত করে ও বোডে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। উদ্ধার করা ফিশিং বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Advertise with us
Advertise with us
মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায়...
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
কূটনৈতিক অধ্যায় শেষে নিউ ইয়র্ককে...
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী...
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact