|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তৈরি পোশাক রপ্তানি কনটেইনারের কাট-অফ সময় ২৪ ঘণ্টা বাড়াল চট্টগ্রাম বন্দর

  |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তৈরি পোশাক রপ্তানি কনটেইনারের কাট-অফ সময় ২৪ ঘণ্টা বাড়াল চট্টগ্রাম বন্দর

পোশাক শিল্পের রপ্তানিমুখী পণ্যবাহী কনটেইনারের ক্ষেত্রে জাহাজের কাট-অফ সময় ২৪ ঘণ্টা বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কনটেইনারের ডকুমেন্টেশন ও অনুমোদন গ্রহণের জন্য অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের কনটেইনার ম্যানুয়াল অনুযায়ী রপ্তানি পণ্যের ক্ষেত্রে জাহাজের কাট-অফ সময় নির্ধারিত রয়েছে। দিনের জোয়ারে জাহাজ আগমনের ক্ষেত্রে আগমনের দিন সকাল সাড়ে ৭টা এবং রাতের জোয়ারে জাহাজ আগমনের ক্ষেত্রে রাত ৮টা পর্যন্ত সময় নির্ধারিত ছিল।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) আবেদনের পরিপ্রেক্ষিতে শুধু পোশাক শিল্পের রপ্তানি পণ্যবাহী কনটেইনারের জন্য এ সময় ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দিনের জোয়ারে জাহাজ আগমনের ক্ষেত্রে কাট-অফ টাইম পরের দিন সকাল সাড়ে ৭টা এবং রাতের জোয়ারে জাহাজ আগমনের ক্ষেত্রে পরের রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে স্টাফিং করা কনটেইনারের প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও অনুমোদন গ্রহণের জন্য দিনের জোয়ারের ক্ষেত্রে আরও ৬ ঘণ্টা ৩০ মিনিট, অর্থাৎ দুপুর ২টা পর্যন্ত এবং রাতের জোয়ারের ক্ষেত্রে আরও ৪ ঘণ্টা, অর্থাৎ রাত ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কনটেইনার স্টাফিংয়ের কাজ সম্পন্ন করতে মালামাল আগেভাগে স্টাফিং পয়েন্টে পৌঁছানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজ যথাসময়ে ছাড়ার (সেইলিং) সুবিধার্থে নির্ধারিত সেইলিং সময়ের ৩ ঘণ্টা আগে চট্টগ্রাম বন্দরের কনটেইনার গেট-ইন সময়সীমা শেষ হবে। এই সিদ্ধান্ত গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আগামী ২ জুলাই ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

Advertise with us
Advertise with us
কুমিল্লায় কিশোরগ্যাং ও রাজনৈতিক বিরোধী...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সময় ৩টায় জাতিসংঘে বাংলায়...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায়...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সরকার সাত মাসে ২ বার...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
পটুয়াখালী ট্রলার বিকল হয়ে ৫...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
তিন দেশ থেকে দেড় লাখ...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact