|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যে সড়কে প্রাণ গেল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রীর, সেখানেই জানাজা

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যে সড়কে প্রাণ গেল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রীর, সেখানেই জানাজা

যে সড়কে লরির ধাক্কায় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত, সেই সড়কেই অনুষ্ঠিত হয়েছে তার জানাজা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে সহপাঠী ও শিক্ষকদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে জানাজা অনুষ্ঠিত হয়।

সকালে একই স্থানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় মাইশার মৃত্যুর পর বিক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্ঘটনার প্রতিবাদে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। এতে কয়েকঘণ্টা ধরে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি লরির ধাক্কায় ৮ নম্বর রুটের একটি মিনিবাস উল্টে যায়। এ সময় সড়কের পাশে থাকা শিক্ষার্থীদের ওপর বাসটি পড়ে। এতে চাপা পড়ে গুরুতর আহত হন মাইশা। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া এলাকায়।

এদিকে সহপাঠীর মৃত্যুর ঘটনায় আট দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে, দুর্ঘটনায় জড়িত লরির চালক ও মালিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, মামলার অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং বন্ধ, মহাসড়কের দুই পাশের অবৈধ পার্কিং উচ্ছেদ, সড়ক প্রশস্তকরণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে পদচারী-সেতু নির্মাণ।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ এবং শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে প্রধান ফটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।

Advertise with us
Advertise with us
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
তিন দিন পর সেন্ট মার্টিনে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে পর্ষদ না...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact