|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপের ঘটনায় আটক ৩

  |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপের ঘটনায় আটক ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তাদের মধ্যে ২ জনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘কিছুদিন ধরে রাবি রেলস্টেশনে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ উদ্বিগ্ন। এ বিষয়ে অনুসন্ধানের জন্য রেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করেছি। অবশেষে আজ সন্দেহভাজন ২ জনকে আটক করা হয়েছে। পরে কিছুক্ষণ আগেই ঈশ্বরদী থেকে আরও ১ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট ৩ জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।’

তিনি আরও বলেন, ‘পরে তাদের রিমান্ডে নিয়ে এ ঘটনার পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।’

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে ইট-পাথর নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি স্টেশনের আশপাশের দোকানেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

Advertise with us
Advertise with us
ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে ইন্টেরিম সরকার যে...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আগামী সপ্তাহ থেকে ঋণ প্রস্তাব...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
ডুবন্ত কৃষি ব্যাংকে ৪ হাজারের...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact