|

Advertise with us

এক্সপ্রেসওয়ের কাজে ক্ষতিগ্রস্ত সড়ক-ড্রেন দ্রুত মেরামতের নির্দেশ

  |   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক্সপ্রেসওয়ের কাজে ক্ষতিগ্রস্ত সড়ক-ড্রেন দ্রুত মেরামতের নির্দেশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও-বাসাবো পর্যন্ত এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন অংশ পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে মালিবাগ থেকে খিলগাঁও অংশে ক্ষতিগ্রস্ত ড্রেন দ্রুত মেরামত এবং পানি নিষ্কাশনব্যবস্থা সচল করার নির্দেশ দেন সেতু সচিব। একই সঙ্গে এক্সপ্রেসওয়ের অ্যালাইনমেন্টসংলগ্ন সড়কের গর্ত ও খানাখন্দ দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে বলা হয়।

মালিবাগ রেলগেট এলাকায় ট্রপিক্যাল হোমসের নির্মাণাধীন টিএ টাওয়ারের কারণে ক্ষতিগ্রস্ত ড্রেনও দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেন সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক। এ জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া এক্সপ্রেসওয়ের গার্ডারের নিচে স্থাপিত বিয়ারিং প্যাডের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

পরিদর্শনকালে সেতু সচিব বলেন, বড় অবকাঠামো নির্মাণের পাশাপাশি আশপাশের সড়ক ও ড্রেনেজব্যবস্থা সচল রাখাও গুরুত্বপূর্ণ। নির্মাণকাজের কারণে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর যোগাযোগব্যবস্থার সক্ষমতা বাড়ানো ও দ্রুত যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্মাণকাজ নির্ধারিত মান ও সময় অনুযায়ী এগিয়ে নেওয়ার পাশাপাশি জনদুর্ভোগ সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে।

Advertise with us
Advertise with us
ব্যাংকে টাকা রেখেও লাভ নেই,...
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭...
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৬৬০৮ কোটি টাকায় পুলিশের জন্য...
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact