শিরোনাম
Passenger Voice | ০৪:১৪ পিএম, ২০২৬-০৪-০৮
রাজধানীর ফার্মগেট এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় মোহাম্মদ মামুন ফরাজী নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনার পর থেকে ঘাতক ওই বাসের চালক পলাতক থাকলেও বাসটিকে জব্দ করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর একটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মামুন ফরাজী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাগঞ্জ এলাকার শিকদার ফরাজির ছেলে।
মামুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী কাজী ফয়সাল জানান, ফার্মগেট এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করেছে পুলিশ।
তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আক্কাস আলী জানান, আমরা ঘটনার বিষয়টি জানার পর আমাদের টিম পাঠানো হয়েছে। ঘাতক লাব্বাইক বাসটিকে আটক করা গেলেও পালিয়ে গেছে চালক। আহত সিএনজি চালককে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত