জয়পুরহাটে অবৈধভাবে তেল মজুতের অপরাধে ফিলিং স্টেশনকে জরিমানা

Passenger Voice    |    ০৪:০৫ পিএম, ২০২৬-০৪-০৮


জয়পুরহাটে অবৈধভাবে তেল মজুতের অপরাধে ফিলিং স্টেশনকে জরিমানা

জয়পুরহাটে অবৈধভাবে তেল মজুত রাখার অপরাধে মেসার্স জামালগঞ্জ ফিলিং স্টেশনকে জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় ফিলিং স্টেশনসহ চারটি মোটরসাইকেল চালককে ১২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম তানভীর উল আলম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট সদর উপজেলার মেসার্স জামালগঞ্জ ফিলিং স্টেশনে অবৈধ তেল মজুত রাখা হয়েছে র‍্যাবের কাছে এমন গোপন সংবাদ আসে। এমন সংবাদে র‍্যাবসহ ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে তেল মজুত করার অপরাধে ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাকারমাথা এলাকায় সড়ক আইন না মানায় চার মোটরসাইকেল চালককে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।