সিএমপির অভিযানে মাদককারবারী সহ হানিফ পরিবহনের বাস জব্দ

Passenger Voice    |    ০৫:১৪ পিএম, ২০২৬-০৪-০৭


সিএমপির অভিযানে মাদককারবারী সহ হানিফ পরিবহনের বাস জব্দ

পুলিশ কমিশনার'র দিকনির্দেশনায় মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি চৌকস টিম বিশেষ অভিযান ডিউটিতে থাকাকাকালীন ৭ এপ্রিল আনুমানিক রাত ০২:৫৫ মিনিটৈ গোপন সংবাদের ভিত্তিতে  একটি হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস কক্সবাজার জেলা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও হেরোইন বহন করে চট্টগ্রামের দিকে আসছে।এ প্রেক্ষিতে আভিযানিক টিম কর্ণফুলী থানাধীন পটিয়া ক্রসিং এলাকাস্থ পেট্রোল পাম্পের সামনে বর্ণিত বাসটি দেখতে পেয়ে বাসটিকে থামার সংকেত দিলে বাসটি না থামিয়ে শহরের দিকে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক টিম বাসটিকে ধাওয়া করে বাসে থাকা ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারসহ বাসটিকে আটক করে। আটকের পর সংকেত অমান্য করে পালানোর কারণ জিজ্ঞাসা করলে ধৃত আসামীরা জানায়, গাড়িতে অবৈধ মাদকদ্রব্য থাকার কারণে তারা গাড়িটি না থামিয়ে পালানোর চেষ্টা করেছিল। 

এক পর্যায়ে উপস্থিত যাত্রীদের সামনে বাসটি তল্লাশীকালে বাসের পেছনের অংশে বডির নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় আসামি ১) মোঃ আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২), ২) মোঃ আজিম (৪০), ৩) মুহাম্মদ রাশেল (৪৯)-এর দেখানো মতে ও নিজ হাতে বের করে দেওয়া মতে—ক) হলুদ রঙের কসটেপ দ্বারা মোড়ানো ০৮টি প্যাকেট, যার প্রতিটি প্যাকেটে ০১ (এক) কেজি করে সর্বমোট (৮×১)=৮ কেজি হেরোইন, মূল্য অনুমান ৮,০০,০০,০০০/- (আট কোটি) টাকা; খ) হলুদ রঙের কসটেপ দ্বারা মোড়ানো ৭০টি নীল রঙের জিপারের ভেতরে রক্ষিত প্রতিটি প্যাকেটে ২০০ (দুইশত) পিস করে (২০০×৭০) সর্বমোট ১৪,০০০ (চৌদ্দ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ১ (এক) কেজি ৪০০ (চারশত) গ্রাম, মূল্য অনুমান ৩৫,০০,০০০/- (পঁয়ত্রিশ লক্ষ) টাকা; এবং গ) মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি হানিফ পরিবহনের বাস জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত হেরোইন ও ইয়াবা ট্যাবলেট কক্সবাজারে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তির নিকট থেকে সংগ্রহ করে জব্দকৃত বাসের বডির ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকায় অজ্ঞাতনামা ২ (দুই) জন ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল মর্মে স্বীকার করে। ধৃত আসামিগণসহ অজ্ঞাতনামা আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, ধৃত আসামি মোঃ আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২)-এর বিরুদ্ধে ডিএমপি’র হাতিরঝিল থানার এফআইআর নং-১৯, তারিখ ১৩ জানুয়ারি ২০২৩; জি.আর. নং-১৯, তারিখ ১৩ জানুয়ারি ২০২৩; ধারা ৩৬(১) সারণির ১০(গ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রয়েছে।