শিরোনাম
Passenger Voice | ০৫:৩০ পিএম, ২০২৫-০৯-০১
তারুণ্যের উৎসব-২০২৫ কর্মসূচির অংশ হিসেবে তরুণ উদ্যোক্তা তৈরি ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করেছে সোনালী ব্যাংক পিএলসি।
সোমবার (১ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে ১ সেপ্টেম্বর হতে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত গ্রাহক সেবা পক্ষের শুভ উদ্বোধন করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। এ সময় তিনি গ্রাহক সেবা পক্ষে শাখায় আগত গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদান বিষয়ে শাখার কর্মকর্তা-কর্মচারীদের দিকনির্দেশনা দেন।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের সব জেনারেল ম্যানেজার, মাঠ পর্যায়ের সব জেনারেল ম্যানেজার, অফিস ও প্রিন্সিপাল অফিস প্রধানসহ সব শাখা প্রধান অংশ নেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত