শিরোনাম
Passenger Voice | ০৪:৩৮ পিএম, ২০২৪-১১-০২
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত দুই দিন অভিযান চালিয়ে ৯২ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এ সংক্রান্ত ২ হাজার ৫২৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও দুই দিনে অভিযানকালে ১৬৬টি গাড়ি ডাম্পিং ও ৭১টি গাড়ি রেকার করা হয়েছে বলে শনিবার (২ নভেম্বর) ট্রাফিক পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত